২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুর্নীতি মামলায় চেয়ারম্যান জেলে

গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদীকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদীকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার উচ্চ আদালতের জামিন শেষে তিনি গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজিরা দিয়ে আবার জামিন আবেদন করেন। বিচারক বদরুল আলম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কলাচাঁদ বল সাংবাদিকদের বলেন, এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল, কম্বল ও পোশাক আত্মসাৎ করার অভিযোগে ২০০৯ সালে সুশান্ত হীরা নামের এক ব্যক্তি বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩০ ঘ.