২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে বাঘিল বাজারের পাশে শ্রীফলিয়াটা গ্রামে এ হামলা হয়। ইকবাল মৈশা শেখ গ্রামের আসমত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাঘিল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে রশি বেঁধে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাশের ধান ক্ষেতে ফেলে চলে যায় তারা। এলাকার লোকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন ইউপি চেয়ারম্যান। সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা এর পেছনে জড়িত, তা এখনো বলা যাচ্ছে না। ইউপি সদস্য ইকবালের নামে সদর থানায় তিনটি হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.