২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিগোরকান্দা গ্রামে গৃহবধূ স্বপ্না আরা বেগম নিহত হন। বুধবার পুলিশ তার স্বামী হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে স্বপ্নাকে মারধর করে হাবিব। রাতেই স্বপ্নার মৃত্যু হয়। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১৬ ঘ.