২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় কাহারোল উপজেলার দু’টি স্থানে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে হাতিশা গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে শিবু রায় (৯) ও মোহাম্মদ আলীর ছেলে শরিফুদ্দিন (৮) এবং একই উপজেলার সুন্দরপুর ইউনয়নের সুন্দরপুর গ্রামের কেতুব মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান (৩০) ও নওশাদ আলীর ছেলে মহসীন আলী (২৯)। কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবু ও শরিফুদ্দিন বাড়ির পাশে পুকুরে মাছ শিকার করছিল। “সকাল সাড়ে ৮টায় সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলে মারা যায়।” একই সময়ে একই উপজেলার সুন্দরপুর ইউনয়নের সুন্দরপুর গ্রামের হাবিবুর ও মহসীন জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন। এ সময় তাদের সঙ্গে কর্মরত সায়েম ও রতন আহত হয়। “আহত দুই জনকে কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪১ ঘ.