রাজশাহী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে রাজশাহীর বাগামারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. শামসুদ্দিন, তৌহিদুল ইসলাম ও ইসমাঈল হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, রাজশাহীর অপ্স অফিসার লে. মাহাদীন জানিয়েছেন, এরা দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে পুনরায় সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করে।
“২০০৪ সালে বাগমারার হামিরকুৎসা গ্রামে রমজান কায়ার বাড়িতে স্থাপিত প্রধান নির্যাতন ক্যাম্পে এলাকার নিরীহ মানুষের ওপর নির্যাতন চালাত গ্রেপ্তারকৃতরা।”
“তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা এবং লাশগুমের অভিযোগ রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪১ ঘ.
bdnews24