ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পিস্তলের বেশ কিছু গুলি ও বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের কাজীপাড়া এলাকা থেকে গুলি এবং কাউতলি স্টেডিয়াম এলাকা থেকে বন্দুক ও পাইপগান উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব সাংবাদিকদের জানান, গেপান সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে কাজীপাড়া এলাকায় একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এর আগে রাত সাড়ে নটার দিকে শহরের স্টেডিয়াম এলাকা থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক এবং একটি পাইপগান উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০১
bdnews24