২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. এনামুল (১৭)। আহত হয়েছেন, মো. রাজু (২৮)। এরা কুড়িল ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক। কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. আলা উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় শ্রমিকরা কাজ করছিল। পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে তারা কাটা পড়ে। পরে অন্য শ্রমিকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এনামুলের মৃত্যু হয়। রাজুর অবস্থাও আশঙ্কাজনক। অজয় কুমার নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই সময় দু’টি ট্রেন ওই স্থান দিয়ে যাওয়ায় একটি ট্রেন অনেকেই দেখতে পায়নি বলে এ দুর্ঘটনা ঘটেছে। দুইজনের বাড়ি গাইবান্ধার সর্দার পাড়ায়। এনামুলের লাশ ঢামেক মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১৩ ঘ.