২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্রহ্মপুত্র বাঁধে ধস

টানা বৃষ্টিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ মিটার ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ মিটার ধসে গেছে। সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার সকাল থেকে উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ মেরামতের কাজ করছে। পাউবো গাইবান্ধা শাখা কর্মকর্তা (এসও) অরুন কুমার সেন সাংবাদিকদের জানান, বাঁধের ওই স্থানটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিতে বাঁধের প্রায় ১০০ মিটার ধসে যায়। অরুন কুমার বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। মঙ্গলবার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকলে ফুলছড়ির উড়িয়া, গজারিয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের প্রায় ২০ গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে বলে জানান এই পাউবো কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩২ ঘ.