২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির ট্যাঙ্কে নিখোঁজ শিশুর লাশ

নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর রাজধানীর দারুস সালাম এলাকায় পানির ট্যাঙ্ক থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর রাজধানীর দারুস সালাম এলাকায় পানির ট্যাঙ্ক থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে ১১৩ নম্বর রাজার পাড়ার বাসার পানির ট্যাঙ্ক থেকে মো. নাঈম (৫) নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। তারা ওই বাসার ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা মো. রাজুর দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- সজিব (১৩), রানা (২৮), রাকিব হাসান (১৮) ও সজিবের মা আমেনা বেগম (৩৫)। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। রাতে শিশুটির বাবা থানায় একটি জিডি করেছিলেন। জিডিতে বাড়ির অন্য ভাড়াটিয়া সজিব, রানা ও রাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। রাজু পুলিশকে জানিয়েছে, ঈদুল ফিতরের দুই দিন আগে সজিব তার সন্তান নাঈমকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিল। এ নিয়ে দুই পরিববারে সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৫০ ঘ.