২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মঙ্গলবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মঙ্গলবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল করিম (৩০) উপজেলার চর বেলতৈল গ্রামের বাসিন্দা। তার গলা ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল বলেন, সোমবার রাতে নন্দলালপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল করিম। সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদেন্তর জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.