চাঁদপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ২২ কর্মীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন মো. আক্তার হোসেন (২৫), মো. জিতু মিয়া (২২), মো. আবদুল আমিন (২৪), মো. ফকরুল ইসলাম (২৬), মো. আলাউদ্দিন (১৮), মো. মিজানুর রহমান (২৫), ফয়েজ আহমেদ (২৬), বিল্লাল হোসেন (২৩), শহিদুল ইসলাম (২৩), ফারুক আহমেদ (২৩), সাব্বির আহমেদ (২৪), মো. বিল্লাল হোসেন (১৯) জসিম উদ্দিন (২১) জিসান আহমেদ (২২), আবদুল্লাহ আল-মামুন (১৯), সারোয়ার হোসেন (২৩), সাইফুল ইসলাম (২২) নেছার আহমেদ (২০), শামছুদ্দিন (২১), মো. সুমন মিয়া (২২) মো. শাহ-আলম (২২) ও আবদুল বারী (২৭)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, সোমবার বিকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির।
তিনি বলেন, “মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে তিন পুলিশ আহত হয়।”
এ ঘটনায় রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে পুলিশ।
“এদের মধ্যে ১১ জনের সঙ্গে জামায়াত শিবিরের কোনো সংশ্লিষ্টতা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।”
সোমবার রাতে আটক শিবির কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩২৩ ঘ.
bdnews24