২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিবিদদের সঙ্গে খালেদার মতবিনিময়

দল সমর্থিত কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল সমর্থিত কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক বসে। তা চলে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী দলের আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনাই এই বৈঠকের উদ্দেশ্য। ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক-সাহিত্যিকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। বিএনপি সমর্থিত এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক আনোয়ার উন-নবী মজমুদার বাবলা ও সদস্য সচিব হাসান জাফরি তুহিনের নেতৃত্বে শতাধিক কৃষিবিদ ও কৃষি বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন। অন্যান্যের মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম ফারুক, শেরে বাংলা কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল, অধ্যাপক রুহুল আমিন, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, রাশেদুল হাসান হারুন, মোহাম্মদ শাহজাহান, আখতারুজ্জামান, আবদুল কাদির, শামসুল আলম তোহা, শামীমুর রহমান শামীম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের কার্যালয়ে খালেদার এই মতবিনিময় কর্মসূচি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪৫ ঘ.