২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাচ্ছেন আশরাফ

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পাঁচ দিনের সফরে মঙ্গলবার ভারত যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পাঁচ দিনের সফরে মঙ্গলবার ভারত যাচ্ছেন। তিনি ভারতের পল্লী উন্নয়ন এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনমন্ত্রী জয়রাম রমেশের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। অগাস্টে ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ সফরের সময় ভারত ও বাংলাদেশ উভয়ে পল্লী উন্নয়নের ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার আশরাফ রমেশের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়াও ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ও দেশটির শীর্ষ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফের সাক্ষাতের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/২২০৫ ঘ.