গাজীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- জমি মাপা নিয়ে গাজীপুর সদরে সোমবার বেক্সিমকোর কর্মচারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় বেক্সিমকো গ্র“পের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অভিযোগকারী রোমান রহিম বলেন, সদর উপজেলার চক্রবর্তী এলাকায় সকাল ৯টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কর্তৃপক্ষ লোকজন নিয়ে তাদের দাবি করা একটি জমি মাপতে যায়।
এসময় এলাকাবাসী বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় আহতরা হলেন মাই টিভির স্থানীয় প্রতিনিধি মইনুদ্দিন রিপন, স্থানীয় ইকবাল হোসেন, সোয়াইব আলী, মাসুদ মিয়া ও ওমর ফারুক।
আহতদের মাধ্যে বেক্সিমকোর কয়েকজনও রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এরপর এলাকাবাসী লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রোমান রহিম আরো বলেন, তিনি বেক্সিমকোর কর্মকর্তা মো. ইউনুস, মাহাবুবুল আলম, আলাউদ্দিন মাহবুব ও মোবারক আলীর নাম উল্লেখ করে ৪০-৫০ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ দায়ের করেছেন।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ বলেন, গত কয়েকমাস ধরে বেক্সিমকো গ্র“পের সঙ্গে এলাকাবাসীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে রোববার সতর্ক করা হয়।
“কিন্তু বেক্সিমকো গ্র“পের কর্মকর্তারা লোকজন নিয়ে সোমবার ওই জমি মাপতে গেলে এ ঘটনা ঘটে,” বলেন তিনি।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24