২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শাওন

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন তার স্ত্রী মেহের আফরোজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন তার স্ত্রী মেহের আফরোজ। সোমবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের এ বিদ্যালয়ে যান শাওন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শাওন বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে তার পক্ষ থেকে সকল প্রকার আর্থিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। শাওন স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বিদ্যালয় পাঠাগার এবং শিক্ষক মিলনায়তনে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিও স্থাপন করেন। এ সময় হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান বলেন, হুমায়ুন আহমেদের মৃত্যুর পর এই প্রথম গ্রামের বাড়ি আসেন শাওন। শাওন বাড়িতে তার স্বজনদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি হুমায়ুনের দাদা-দাদির কবর জিয়ারতও করেন। শাওনের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন তার চাচী প্রকাশক আলমগীর রহমানের স্ত্রীর্ন্না জামান এবং প্রকাশক মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.