২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ৫ পদে রদবদল

পাঁচ উপসচিবের পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ উপসচিবের পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়। এদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলামকে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আব্দুস সালাম সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব হাজেরা বেগমকে অর্থ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব জাহেদা পারভীনকে পদায়ন করা হয়েছে একই মন্ত্রণালয়ের উপসচিব পদে। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব পদে শহীদুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর তাকে ওই পদে বদলি করা হয়। এ সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮১৪ ঘ.