২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা কমিশন করবে সরকার

উচ্চশিক্ষার মান উন্নয়ন ও সুযোগ স¤প্রসারণে সরকার উচ্চশিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষার মান উন্নয়ন ও সুযোগ স¤প্রসারণে সরকার উচ্চশিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর সক্রিয় বিবেচনায় রয়েছে। মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরিত করলে খুব বেশি বাজেটের প্রয়োজন হবে না বলে জানান মন্ত্রী। তিনি জানান, এ কমিশনের জন্য ২০১২-১৩ অর্থবছরের বরাদ্দ করা বাজেটের অতিরিক্ত দশ লাখ ৯২ হাজার দুইশ টাকার প্রয়োজন হবে। এ অর্থবছরে কমিশনের নিজস্ব বাজেটে উদ্বৃত্ত আছে নয় লাখ ৮৩ হাজার টাকা। “অর্থাৎ এ মুহূর্তে উচ্চশিক্ষা কমিশন প্রতিষ্ঠা করা হলে সরকারকে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে মাত্র এক লাখ ৯ হাজার দুইশ’ টাকা,” বলেন নাহিদ। বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে টেবিলে প্রশ্নোত্তর পর্ব উত্থাপিত হয়। এরপর ডা. মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএএইচ/এএল/২০৫৪ ঘ.