কক্সবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজের তিনদিন পর দুই কিশোরের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে মহেশখালীর আদিনাথ মন্দিরের কাছে প্যারাবনে মোহাম্মদ আরমানের (১৩) লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছে মোহাম্মদ মোস্তফা (১৩)।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পাহাড়তলি এলাকার ছয় কিশোর সমুদ্রে নেমে ভেসে যায়। চারজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লাইফ গার্ডের সদস্যরা।
আরমানের আত্মীয় আবদুর রহিম জানান, কক্সবাজারের মহেশখালীর জেটিঘাটের কাছে প্যারাবনে লাশ ভাসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
গলে বিকৃত হলেও পোশাক দেখে আরমানকে শনাক্ত করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24