ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি মালিকানায় থাকা ঢাকা মহানগরীর দুই হাজার ৮শ’ একর খাস জমির দখল পুনরুদ্ধারে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ ছাড়া ইস্ট ওয়েস্ট প্রপার্টির (বসুন্ধরা গ্রুপ) দখল করা ৮০ একর জমির বিষয়েও প্রতিবেদন চাওয়া হয়েছে।
রোববার ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯হায়ী কমিটির ৩৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক।
মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ঢাকায় নিজেদের দখলে থাকা ৮০ একর জমি রাজধানীর অন্যত্র বিনিময়ে বসুন্ধরা গ্র“প প্রস্তাব দিয়েছিল। তবে সরকারের ওই ৮০ একর জমি বাজারমূল্যে কিনে নিতে বসুন্ধরাকে বলা হয়েছে।
এই দুটি বিষয়ের বাইরে হোটেল পূর্বাণীর জমি কিসের ভিত্তিতে রাজউক বন্দোবস্ত দিয়েছে তা তদন্ত করে আগামী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ করা হয়েছে স্থায়ী কমিটির এই বৈঠকে।
কমিটির সদস্য ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, রওশন এরশাদ এবং মো. শাহাব উদ্দিন বৈঠকে অংশ নেন।
কমিটির বিদায়ী সদস্য বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল হাই বৈঠকের শুরুতে বৈঠকে অংশ নিলেও কিছুক্ষণ থেকে চলে যান।
অন্যদিকে মন্ত্রণালয় ও চা বোর্ডকে একত্রে বসে দেশের চা বাগানের সঠিক সংখ্যা ও জমির প্রকৃত পরিমাণ নিরূপণ করে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া বলিয়াদী স্টেটের আনুমানিক ২৩০০ একর জমি উদ্ধারের সর্বশেষ অবস্থা গাজীপুরের জেলা প্রশাসক বৈঠকে উপস্থাপন করেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামসহ ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপ¯িহত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০০৭ ঘ.
bdnews24