কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রোববার সেপটিক ট্যাংকে নামার পর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এরা হলেন গোয়ালগ্রাম পেয়ারিতলার নাসির উদ্দিন (৩৮) এবং তার চাচাত ভাই হাফিজুল ইসলাম (২৮)
নাসির উদ্দিনের বাবা মজির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে নাসির টয়লেটে গেলে তার শার্টের পকেট থেকে মোবাইল ফোন সেট ট্যাংকের পড়ে যায়।
এরপর ট্যাংকেট ঢাকনা খুলে তিনি নিচে নামেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরও তিনি না ওঠায় চাচাত ভাই হাফিজুল ইসলাম নামেন।
পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের মৃতদেহ উদ্ধার করেন।
দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24