বান্দরবান, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের আশ্বাস পেয়ে বান্দরবানের রুমা উপজেলায় সড়ক ও নৌপথ অবরোধ স্থগিত করেছে শিক্ষা বাস্তবায়ন উন্নয়ন কমিটি।
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের শূন্যপদে নিয়োগের দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের অভ্যন্তরীণ সড়ক ও নৌপথ অবরোধ শুরু করে তারা।
রোববার দুপুর ১২টা থেকে তা স্থগিত করা হলে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল শুরু হয়।
উপজেলা শিক্ষা বাস্তবায়ন উন্নয়ন কমিটি সভাপতি লু প্র“ মারমা সাংবাদিতকদের বলেন, রোববার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা বাস্তবায়ন উন্নয়ন কমিটির নেতাদের বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শূন্যপদসমূহে শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা এবং নির্বাহী কর্মকর্তা কবির আহমদ জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এরপর কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না করলে লাগাতার কর্মসূচি দেয়া হবে, বলেন তিনি।
লুপ্র“ বলেন, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাড়ে চারশ’ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের জন্য ১১ জন শিক্ষকের পদ থাকলেও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুই জন সহকারী শিক্ষক কর্মরত আছেন।
উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, স্থানীয় প্রশাসন শিক্ষকদের শূন্যপদসমূহ পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১০ ঘ.
bdnews24