২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট ডেকেছে মোটর মালিক-শ্রমিকরা

পঞ্চগড়ের বিভিন্ন রুটে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বিভিন্ন রুটে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। পঞ্চগড় মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু জানান, একাধিকবার অনুরোধের পরেও প্রশাসন অবৈধ যান চলাচল বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেনা। এতে গাড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই বাধ্য হয়েই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অভিযোগ করেন, ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনার পাশাপাশি শ্রমিকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহন চলাচলে কোনো সহযোগিতা করছে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে আহুত ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭৩৪ ঘ.