২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে তিতুমীর কলেজ ছাত্রদের বিক্ষোভ

সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের ছাত্ররা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তারা মহাখালী-গুলশান সড়কে তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে যায়। বিক্ষোভকারীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে সৈনিক ক্লাব এলাকায় তাদের কয়েক জন সহপাঠী ঘুরতে গেলে সেখানকার স্থানীয়রা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে এবং এক পর্যায়ে ধাওয়া করে। এর প্রতিবাদে কলেজের পাশের ছাত্রাবাস থেকে বেরিয়ে এসে ছাত্ররা বিক্ষোভ করে। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এইচএ/২৩৪০ ঘ.