২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা ডিবিতে

সিরাজগঞ্জে বালু মহাল নিয়ে জোড়া খুনের মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বালু মহাল নিয়ে জোড়া খুনের মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিকতর তদন্তের স্বার্থে চাঞ্চল্যকর এই মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা বলেন, “মামলার কাগজপত্র এখনও হাতে পাইনি। তবে দায়িত্ব প্রাপ্তির কথা শুনেছি।” তবে কাগজপত্র হাতে পেতে আরো দুয়েকদিন লাগবে জানান তিনি। ২ সেপ্টেম্বর যমুনার চরাঞ্চলে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নেতা নাসির উদ্দিন নিহত হন এবং পাঁচদিন পর হাসপাতালে নাসিরের শ্যালক শাকিল আহম্মেদ টিক্কার মৃত্যু হয়। ঘটনার রাতেই নাসির উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তানভীর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫০/৬০ জনকে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত এ মামলায় এজাহারভুক্ত সাতজনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.