২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাশয়ে যুবকের গলাকাটা লাশ

রাজধানীর একটি জলাশয় থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি জলাশয় থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উত্তরখান থানার শহীদনগর ময়নারটেকের জলাশয় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে কালো ফুলপ্যান্ট ও চেক শার্ট ছিল বলে পুলিশ জানায়। উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলাশয়ের কচুরিপানার নিচে একটি লাশের কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশে পচন ধরেছে জানিয়ে তিনি বলেন, পাঁচ থেকে ছয় দিন আগে হত্যার পর লাশটি পানিতে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরের অনেক জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।” ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১১২ ঘ.