২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলের সাংসদ ডা. মতিউর আর নেই

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ আসনের সাংসদ ডা. মতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 04:35 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ আসনের সাংসদ ডা. মতিউর রহমান। তার ভাই মাহফুজুর রহমান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. মতিউরের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। বুধবার মাদ্রাজের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তার আর সংজ্ঞা ফেরেনি। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমানের বয়স হয়েছিল ৬৬ বছর। টাঙ্গাইলের ঘাটাইল আসন থেকে নির্বাচন করে এবারই প্রথম সাংসদ হয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা। স্বজনরা জানান, ডা. মতিউরের স্ত্রী দেওয়ান মনোয়ারা বেগম বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে তানভীর রহমান লন্ডনে এবং মেয়ে সাদিয়া রহমান সিঙ্গাপুরে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির সাংসদ মতিউরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইএইচ/জেকে/১০৩০ ঘ.