কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের নওদাপাড়ার একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আলামিন (২৪) ভেড়ামারার ১১০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার সাপ্লাই’এ শ্রমিকের কাজ করত। সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরের বুলবুল হোসেনের ছেলে তিনি।
ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, নওদাপাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব জোন এলাকার একটি খেলার মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্বৃত্তরা আলামিনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৪০ ঘ.
bdnews24