২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের সঙ্গে খালেদার মতবিনিময়

জাতীয়তাবাদী দল সমর্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী দল সমর্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে বুধবার রাত সাড়ে ৯টায় এ বৈঠক বসে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী দলের আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে সম্ভাব্য কর্মকৌশল নিয়ে চিকিৎসকদের সঙ্গে শলাপরামর্শ করাই এ বৈঠকের উদ্দেশ্য। বিএনপির সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজের দেড় শতাধিক চিকিৎসক বৈঠকে উপস্থিত আছেন। তাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক মবিন খান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক শহীদুল আলম, অধ্যাপক মতিউর রহমান মোল্লা, অধ্যাপক এম এ মান্নান মিয়া, অধ্যাপক এ কে এম ফজলুল হক, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, ডা. ফরহাদ হোসেন ডোনার, রফিক আল কবীর লাবু, এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত আছেন। ইতোমধ্যে বিরোধী দলীয় নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেছেন। পেশাজীবীদের পাশপাশি খালেদা জিয়া বিভিন্ন জেলার দলীয় তৃণমূল নেতাদের সঙ্গেও মতবিনিময় করছেন। গুলশানে এই মতবিনিময় কর্মসূচি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৭ ঘ.