২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা বিল পাস

নিজ স্বার্থে পানি প্রবাহে বাধা সৃষ্টি বা বাঁধের ক্ষতি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে পাস হওয়া এ বিলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আইনি কাঠামোর মধ্যে আনতে দুর্যোগ ব্যবস্থাপনা বিল ২০১২ সংসদে পাস হয়েছে। বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উপস্থাপন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী বিলটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর জনমত যাছাই, সংশোধনী প্রস্তাব ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ভোটে দিলে তা নাকচ হয়ে যায়। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী জানান, ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ ও জনসংখ্যার আধিক্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। ভূমিকম্পের ঝুঁকি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি এ অঞ্চলের জনগোষ্ঠীকে আরো সঙ্কটাপন্ন করে তুলেছে। “প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুযোগের ঝুঁকি মোকাবেলায় সনাতন ত্রাণ ও পুনর্বাসন নির্ভর পদ্ধতির পরিবর্তে ঝুঁকিহ্রাস নির্ভর সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে একটি আইনি কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ প্রণয়ন আবশ্যক।” নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য বা অবহেলায় কোনো এলাকায় লবণাক্ততা বা প্লাবন সৃষ্টি করলে অথবা স্লইচ গেটের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করলে, পানি প্রবাহে বাধা দিলে বা বাঁধের ক্ষতি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে এতে। দুর্গত এলাকায় অবৈধভাবে মুনাফা লাভের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে এ আইনে। দুর্যোগ অবস্থা, আগাম সতর্ক সংকেত ও দুর্যোগ বিষয়ে সরকারের নির্দেশনা মানবে গুমাধ্যম ও স¤প্রচার কেন্দ্র। তা অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিলে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে অন্যায়ভাবে আঘাত, ভীতি প্রদর্শন, অপমান করলে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হবে। বিলে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ৪০ সদস্যের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের বিধান রয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্র“প গঠনের বিধান রাখা হয়েছে। গত ৮ জুলাই বিলটি সংসদে উত্থাপন করেন খাদ্য মন্ত্রী। পরে এটি পরীক্ষসংসদে রিপোর্ট দেওয়ার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/২১০৯ ঘ.