ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা অধিদপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দারকে আরো দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়।
এর আগে ২০১১ সালে গোলাম হায়দারকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ১৩ সেপ্টেম্বর ওই মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/আরএ/১৬০৭ ঘ.
bdnews24