২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা খুন: কেউ গ্রেপ্তার হয়নি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম বাহাদুরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম বাহাদুরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবসী। বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার উপজেলা পরিষদ ভবনের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ এবং একঘণ্টা মানববন্ধন করে। গত ১ সেপ্টেম্বর বাহাদুরের উপর হামলা হয়। ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরদিন বাহাদুরের বাবা ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মহসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, ব্যবসায়ী গোলাম হায়দার, বাহাদুরের বাবা আতোয়ার হোসেন বাদশা, মা লাভলী বেগম, ভাই সাইফুল্লাহ আহমেদ মিলু, মামুনুর রশিদ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি ইউএনও মোহাম্মদ মামুন উল হাসানের কাছে হস্তান্তর করা হয়। বক্তারা অবিলম্বে বাহাদুর হত্যাকারীদের মদদদাতাসহ গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। গত ১ সেপ্টেম্বর ছাত্রলীগের একটি পক্ষের সমর্থকরা হাত ও পায়ের রগ কেটে দেয় উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক বাহাদুরের। এসময় তাজিকুর নামে আরেক ছাত্রলীগকর্মীও আহত হন। চারদিন পর (৫ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাহাদুরের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন বাহাদুরের পক্ষে তার বাবা আতোয়ার হোসেন বাদী হয়ে ১৭ জনের নামে ও তাজিকুরের পক্ষে জেসি বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৫৫০ ঘ.