২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভীমরুলের হুলে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ পৌর এলাকার আন্ধারমানিক গ্রামে ভীমরুলের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ পৌর এলাকার আন্ধারমানিক গ্রামে ভীমরুলের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যোতিন্দ্র চন্দ্র বিশ্বাস (৬০) নামের ওই বৃদ্ধ মারা যান। মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফজর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে আন্ধারমানিক গ্রামের যোতিন্দ্রের একটি গরু বাড়ির পাশের জঙ্গলে যায়। “গরুটি আনতে গেলে যোতিন্দ্রকে জঙ্গলে থাকা ভীমরুল কামড়াতে থাকে।” “তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারাও আক্রমণের শিকার হন।” পরে অসুস্থ অবস্থায় যোতিন্দ্র, তাঁর স্ত্রী শান্তি বিশ্বাস, প্রতিবেশী গোপাল চন্দ্র বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র বিশ্বাস ও যমুনা রানী সরকারকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যোতিন্দ্র এবং অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৪ ঘ.