২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালের কণ্ঠের সাংবাদিক আপন মাহমুদের মৃত্যু

কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক তরুণ কবি আপন মাহমুদ (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক তরুণ কবি আপন মাহমুদ (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে কালের কণ্ঠের মফস্বল বিভাগের সম্পাদক খায়রুল বাশার শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হাঁটতে বেরিয়ে বুকে ব্যথা অনুভব করলে আপনকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই আপনের মৃত্যু হয়েছে। আপন মাহমুদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কড়াইতলা এলাকায়। ‘সকালের দাঁড়িকমা’সহ বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে তার। খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপন মঙ্গলবার রাতেও অফিসে স্বাভাবিক কাজ করে বাড়ি ফেরেন। সে সময়ও তাকে সুস্থ স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। বুধবারই আপনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে খায়রুল বাশার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৪০ ঘ.