সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চারাগাও শুল্ক স্টেশন এলকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত হলেন উপজেলার বাঁশতলা গ্রামের রাজিয়া বেগম (৪৩) ও চারাগাও এলাকার সেফুল মিয়া (২০)।
আহত সুজন মিয়া (১০), রেজুয়ান আহমদ (৩২) ও আহসানকে (২৮) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে চারাগাঁও শুল্ক স্টেশনে কাজ করার সময় বজ্রপাতে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়।
আহতদের অবস্থা আশংকজানক বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪২ ঘ.
bdnews24