২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম কেতার মোড় মার্কেটে আগুন

কুড়িগ্রাম শহরতলীর বেলগাছা ইউনিয়নের কেতার মোড় বাজার মার্কেটে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিপনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম শহরতলীর বেলগাছা ইউনিয়নের কেতার মোড় বাজার মার্কেটে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানায় দমকল বাহিনী। বেলগাছা ইউনিয়ন পরিষদ সদস্য মামুনুর রহমান মানু সাংবাদিকদের অভিযোগ করেন, আগুন লাগার পর লাইন বন্ধ করার জন্য পল্লী বিদ্যুতে ফোন করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো কর্মকর্তা বা লাইনম্যান আসেননি। আগুনে ওষুধ, ধান-চাল, কাপড়, ইলেকট্রনিক্স, মনোহারি ও মোবাইলের দোকান পুড়ে গেছে বলে জানান ইউপি সদস্য। কুড়িগ্রাম দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ধরা এই আগুন পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আমসাআ আমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৫ ঘ.