২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইয়াবাসহ রিকশাচালক আটক

নগরীর হযরতপাড়া থেকে মঙ্গলবার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রিকশাচালককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হযরতপাড়া থেকে মঙ্গলবার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রিকশাচালককে আটক করেছে বিজিবি। আটক নাসির আহমেদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খিলপাড়া গ্রামে। তিনি নগরীর হযরতপাড়া এলাকায় বসবাস করেন। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় এক কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে। ৩৩ বিজিবি’র ইন্টেলিজেন্স অফিসার মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টায় বিজিবি’র একটি বিশেষ টহল দল হযরতপাড়া এলাকা থেকে নাসিরকে ইয়াবাসহ আটক করে। ইয়াবা ও রিকশাসহ নাসিরকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.