নরসিংদী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার রাত দেড়টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে রাসেল (২২) সোহেল ওরফে সুজিত (১৯), রাজু (২০) ও আল আমিনকে (২০) গ্রেপ্তার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান, নরসিংদী রেলওয়ে স্টেশনে প্ল্যাাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করে।
“পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
এ ব্যপারে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৯ ঘ.
bdnews24