২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক চাপায় চাঁদপুরে সরকারি কর্মকর্তা নিহত

চাঁদপুরের কচুয়া বাজার এলাকায় বাইপাস সড়কে ট্রাক চাপায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া বাজার এলাকায় বাইপাস সড়কে ট্রাক চাপায় এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোস্তফা কামাল (৫০) কচুয়া উপজেলা প্রাণী হাসপাতালের কর্মকর্তা। তার বাড়ি কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। সকালে তিনি মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় কচুয়া বাজারের পশ্চিম পাশে বাইপাস সড়কের কাছে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কুমিল্লায় নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১৯ ঘ.