২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামীণ ব্যাংকসহ ৪টি প্রতিষ্ঠানে ‘ডাকাতি’

মাগুরা শহরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এটিকে ডাকাতি হিসেবে স্বীকার করনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

মাগুরা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এটিকে ডাকাতি হিসেবে স্বীকার করনি। শহরের কেশব মোড়ে এ সব প্রতিষ্ঠানে মঙ্গলবার ভোরে লুটপাটের সময় ডাকাতদের মারধরে এক নৈশ প্রহরী আহত হয়েছেন। আহত নৈশ প্রহরী বিল্লাল হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার ওসি জানান, এ ঘটনায় কোন মূল্যবান মালামাল লুট হয়নি তাই এটি ডাকাতির ঘটনা নয়। “তবে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।” “ইতোমধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।” “এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্যে ৩ নৈশ প্রহরীকে থানায় ডেকে আনা হয়েছে।” নৈশ প্রহরী আয়েন উদ্দিন (৫৫) জানান, রাত ৩টার দিকে ১৫/২০ জন সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে তাকেসহ অন্য প্রহরী ইনজাল আলী, বিল্লাল হোসেন হোসেনকে হাত, পা ও মুখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। “এ সময় ডাকাতদের মারধরে বিল্লাল হোসেন আহত হয়।” “জননী এন্টারপ্রাইজের মালিক তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়।” জননী এন্টারপ্রাইজের শো রুম থেকে ১৭ হাজার টাকা, ল্যাবসিটি থেকে আড়াই হাজার টাকা ও বৈদ্য স্টোর থেকে কয়েক কার্টুন সিগারেট নিয়ে গেছে বলে দোকান মালিকরা জানান। একই সময় রাস্তার উল্টো দিকে ভবনের দ্বিতীয় তলায় জানালার গ্রীল কেটে গ্রামীণ ব্যাংকের অফিসেও প্রবেশ করে ডাকাতরা। গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার খন্দকার মিজানুর রহমান জানান, এ সময় তারা অফিসের নৈশ প্রহরী ও অফিস পিয়ন বাপী কর্মকার ও সাইফুল ইসলামকে একটি কক্ষে হাত,পা ও মুখ বেঁধে রাখে। “ডাকাতরা অফিসের আলমারীর তালা ভেঙ্গে তছনছ করে।” তবে তিনি পরিমান টাকা লুট হয়েছে জানাতে পারেননি তিনি। ব্যাংকটির কর্মচারী আজগর আলী জানান, ৩১ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১১ ঘ.