চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
নিহত পুলক মিত্র (৩৫) পটিয়া উপজেলার কেলিশহর গ্রামের কান্তিপদ মিত্রের ছেলে।
সোমবার গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল অনিল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে পুলককে বহনকারী রিক্সাকে একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।
আহত পুলককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পুলককে চাপা দেয়া গাড়িটি কী ছিল তা জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১২৪৩ ঘ.
bdnews24