২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফইআরবির নতুন কমিটি

জ্বালানি ও খনিজ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোল্লাহ আমজাদ হোসেন এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন অরুণ কর্মকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ও খনিজ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোল্লাহ আমজাদ হোসেন এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন অরুণ কর্মকার। মোল্লাহ আমজাদ এনার্জি অ্যান্ড পাওয়ার’র সম্পাদক এবং অরুণ কর্মকার দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে ২০১২-১৪ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের এ নির্বাচন হয় বলে সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান- শাহীন চৌধুরী (দৈনিক স্বাধীনমত), পরিচালক (অর্থ ও উন্নয়ন)- কাওসার রহমান (দৈনিক জনকণ্ঠ), পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা)- রফিকুল বাসার (দৈনিক ইত্তেফাক), পরিচালক (ডাটা ব্যাংক)- নাজমুল ইমাম (দৈনিক সমকাল) এবং পরিচালক (বিনোদন ও কল্যাণ)- শারমিন রিনভী (বাংলাভিশন)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২২৩৩ ঘ.