২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি ক্যাম্পে হামলা, গণআসামি করায় আতঙ্ক

নওগাঁর সাপাহারে বিজিবি ক্যাম্পে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দেড় শতাধিক নারী-পুরুষকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহারে বিজিবি ক্যাম্পে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দেড় শতাধিক নারী-পুরুষকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে খঞ্জনপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আজমল হোসেন বাদী হয়ে ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড়শ নারী-পুরুষকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান সাপাহার থানার ওসি আব্দুলাহ আল মাছউদ চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, জিল্লুর রহমানসহ ২১ জনের নামোল্লেখ করা হয়েছে।” এলাকাবাসী জানায়, মামলার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেকেই গ্রামছাড়া হয়েছে। শনিবার বিজিবি সদস্যরা ভারতীয় সন্দেহে চারটি গরু আটক করে খঞ্জনপুর ক্যাম্পে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী ও ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, জিল্লুর রহমান ক্যাম্পে গিয়ে আটক গরুগুলি গৃহপালিত দাবি করে সেগুলি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু বিজিবি সেই গরু ফেরত না দিলে বিক্ষুদ্ধ লোকজন বিজিবির খঞ্জনপুর কোম্পানি সদরে ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলার পর এলাকাবাসী ক্যাম্পে আটক চারটি গরু নিয়ে গেছে। ইটের আঘাতে সাংবাদিক ও বিজিবি সদস্যসহ অন্তত আটজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.