২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জোড়া খুন: ৮ আসামি রিমান্ডে

সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিন ও টিক্কা হত্যা মামলায় আট আসামিকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিন ও টিক্কা হত্যা মামলায় আট আসামিকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. রফিকুল ইসলাম সোমবার এ আদেশ দেন। আদালত উপ-পরিদর্শক আব্দুল মন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই জোড়া খুনের মামলায় জেলহাজতে থাকা ১৪ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আট জনকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করা হলে বিচারক তিন দিন মঞ্জুর করেন। অপর ছয় জনের পক্ষে করা জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের আট আসামি হলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, বিশা সেখ, আলম সেখ, রফিকুল ইসলাম ও খবির উদ্দিন গাজী। এদের মধ্যে প্রথম চারজন মামলার এজাহারভুক্ত এবং বাকিরা সন্দেহভাজন আসামি। গত ২ সেপ্টেম্বর যমুনায় বালু মহাল দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নেতা নাসির উদ্দিন নিহত হন। পাঁচদিন পর হাসপাতালে নাসির উদ্দিনের শ্যালক শাকিল আহম্মেদ টিক্কার মৃত্যু হয়। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৫ ঘ.