নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়েব পোর্টাল চালু করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। www.ncc.org.bd এ জনগণ তাদের মতামত ও অভিযোগও জানাতে পারবে।
সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জানান, এই ওয়েব র্পোর্টালের মাধ্যমে সিটি কর্পোরেশনের যাবতীয় তথ্য পাওয়া যাবে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, মাসিক বৈঠকের সিদ্ধান্তসহ মেয়র ও কাউন্সিলরদের জীবন বৃত্তান্ত পাওয়া যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও ওয়ার্ড কাউন্সিলররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬২৯ ঘ.
bdnews24