গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিখোঁজের চারদিন দিন পর রোববার গাজীপুর সদরের এক যুবকের লাশ পাওয়া গেছে আশুলিয়ায়।
সাভারের আশুলিয়ার গুটিয়ায় বিলে মো. শাহীনের (২৮) লাশ পাওয়া যায়। তিনি সদরের ধনঞ্জয়খালির ইউনুছ আলীর ছেলে।
শাহীনের মামা মো. মোহসিন বলেন, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন শাহীন। গত বুধবার বের হয়ে আর ফেরেননি।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, আগুলিয়ার একটি বিলে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.
bdnews24