২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আ'লীগ নেতা খুন

নরসিংদীর শিবপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নরসিংদী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নরসিংদীর শিবপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন হাসপাতাল মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ভাণ্ডারী (৪৫) উপজেলার পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শিবপুর থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন হাসপাতাল মাঠে রাত সাড়ে ১০টার দিকে ৭/৮ মুখোশধারী সন্ত্রাসী তাকে এলোপাতারী কুপিয়ে আহত করে। “এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।” আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪২৭ ঘ.