২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের টয়লেটে ১৩ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩ কেজি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩ কেজি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে দুবাই ফেরত এক যাত্রী কৌশলে সোনার বারগুলো বিমানবন্দরের টয়লেটে লুকিয়ে রাখেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার আতিকুর রহমান। “দুবাই থেকে আসা মনোয়ারুল হক (৪৪) নামের এক যাত্রী বিমানবন্দরের এক নম্বর বোর্ডিং ব্রিজের কাছে একটা বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ পার হওয়ার পরও ওই ব্যক্তি বের না হলে আমাদের সন্দেহ হয়।” পরে সাদা পোশাকের পুলিশ ওই টয়লেটে তল্লাশি চালিয়ে ফ্ল্যাশের ভেতরে প্ল্যাস্টিকের ব্যাগে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করে। আটক করা হয় মনোয়ারকেও। আতিকুর রহমান বলেন, পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, মনোয়ারুল হক নিয়মিত দেশের বাইরে যাওয়া-আসা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/জেকে/১৪২৫ ঘ.