২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ-এর গুলিতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। রোববার রাতে বিএসএফের গুলিতে আহত এ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ‘মিস্টার আহমদ’ (২০) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-সাহাপাড়া গ্রামের এবাদুলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অপারেশন অফিসার মেজর আবু নাঈম জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে মাসুদপুর সীমান্তের বিপরীতে ভারতের মালদহ বিএসএফ ২০ ব্যাটালিয়নের শোভাপুর বিওপির সদস্যরা আহমদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। “হাতে এবং বুকে গুলিবিদ্ধ আহমদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।” “সে সীমান্তে গরু আনতে গেলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোঁড়ে।” বেলা ১২টার পর অস্ত্রোপচার করার জন্য তাকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৬ ঘ.