২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে হত্যার পর ঘরে তালা

রাজধানীর ভাটারা থানার এলাকা এক বাসা থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাটারা থানার এলাকা এক বাসা থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলেয়া বেগম (২০)। শৈলমার পূর্ব পাড়া এক টিনশেড বাসার দরজা ভেঙে মেঝ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আলেয়াকে দুই/তিন দিন আগে তার স্বামী মো. মামুন শ্বাসরোধ করে হত্যার পর তালা মেরে পালিয়ে যায়। ভাটার থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ তালা ভেঙে অর্ধগলিত অবস্থায় আলেয়ার লাশ উদ্ধার করে। আলেয়ার গলায় ওড়না পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩০ ঘ.