২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্ররা কুপিয়েছে আরেক স্কুলের ছাত্র-শিক্ষককে

ফুটবল খেলা নিয়ে রোববার ঝিনাইদহের শৈলকুপার ভাটই হাইস্কুলের ছাত্রারা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্তত ২৫ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে রোববার ঝিনাইদহের শৈলকুপার ভাটই হাইস্কুলের ছাত্রারা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্তত ২৫ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আহসাননগরে এ ঘটনার সময় পাইলট হাইস্কুলের ছাত্র-শিক্ষকদের বহনকারী একটি বাসের ব্যাপক ভাংচুর করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ভাটই হাইস্কুলের চার ছাত্রকে আটক করেছে পুলিশ। আহত চারজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শৈলকুপা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক হাসমত আলী সাংবাদিকদের বলেন, বুধবার শৈলকুপা স্কুল মাঠে তাদের দলের সঙ্গে আন্তঃস্কুল ফুটবল খেলায় ভাটই হাইস্কুল দল হেরে যায়। তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে আসছিল। এর জেরে রোববার বিকালে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তিনি আরো বলেন, রোববার পাইলট হাইস্কুলের ছাত্র-শিক্ষকরা ঝিনাইদহে ফুটবল খেলা শেষে রিজার্ভ একটি বাসে শৈলকুপা ফিরছিলেন। “পথে আহসাননগরে ভাটই হাইস্কুলের ৩০/৩৫ জন ছাত্র বাসটি থামিয়ে রামদা, লাঠিসোটা ও চাইনজ কুড়াল নিয়ে হামলা চালায়,” বলেন হাসমত আলী। তারা ছাত্র-শিক্ষকদের কুপিয়ে ও পিটিয়ে বাস থেকে নেমে যায়। এরপর বাসটি ভাংচুর করে। শৈলকুপাা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, ঘটনার পর ভাটই হাইস্কুলের চার ছাত্রকে আটক করা হয়েছে। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.